মোদি বলেন, ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন মঙ্গল পান্ডে, তাতিয়া টোপি, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আসফাকুল্লা খান, রামপ্রসাদ বিসমিল। ভারতের জনগণ এঁদের কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার জন্য যাঁরা লড়েছিলেন এবং দেশ গড়তে সাহায্য করেছিলেন তাঁদের সেলিব্রেট করার দিন হল স্বাধীনতা
গান্ধীজী, নেতাজি, আম্বেদকরের সঙ্গেই সাভারকরের নাম নিলেন প্রধানমন্ত্রী
১৫ আগষ্ট ২০২২
রীতি মেনে আজ স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই ভাষণেই মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাবাসাহেব আম্বেদকরের সঙ্গেই নাম করলেন বিনায়ক দামোদর সাভারকরের। ব্রিটিশ শাসন উচ্ছেদ করতে যাঁরা লড়েছিলেন তাঁদের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছেন মোদি। তিনি বলেন, দেশের নাগরিকরা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, আম্বেদকর, বীর সাভারকরের কাছে কৃতজ্ঞ, তাঁরা কর্তব্যের পথে চলে প্রাণ দিয়েছিলেন।
মোদি বলেন, ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন মঙ্গল পান্ডে, তাতিয়া টোপি, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আসফাকুল্লা খান, রামপ্রসাদ বিসমিল। ভারতের জনগণ এঁদের কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার জন্য যাঁরা লড়েছিলেন এবং দেশ গড়তে সাহায্য করেছিলেন তাঁদের সেলিব্রেট করার দিন হল স্বাধীনতা দিবস।
এ প্রসঙ্গে তিনি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, এসপি মুকার্জি, এলবি শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, জেপি নারায়ণ, আরএম লোহিয়া, বিনোবা ভাবে, নানাজি দেশমুখ এবং সুব্রমণিয়া ভারতীর নাম করেন।
We hate spam as much as you do