পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তাঁদের দড়ি দিয়ে বেধে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় ৷ তারপর দু'জনকেই গ্রামের সেচ সংলগ্ন নালার জলে ভাসিয়ে দেওয়া হয় ৷ বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে ৷ এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয় ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় রাতভর টহলদারি চালায় পুলিশ ৷
সংগৃহীত ছবি
ডাইনি অপবাদে বীরভূমের দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ
14th Sep 2024
ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বীরভূমে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বীরভূমের ময়ূরেশ্বরের গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৩ দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন। শুক্রবার রাত ১১টা নাগাদ গ্রামের সেচ খালে তাঁদের দেহ ভাসতে দেখা যায়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ৷ এরপর তাঁদের দড়ি দিয়ে বেধে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় ৷ তারপর দু'জনকেই গ্রামের সেচ সংলগ্ন নালার জলে ভাসিয়ে দেওয়া হয় ৷ বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে ৷ এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয় ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় রাতভর টহলদারি চালায় পুলিশ ৷
ঘটনা প্রসঙ্গে মৃতার মেয়ে বলেন, "মাকে গ্রামের কিছু যুবক ডেকে নিয়ে যান । তারপর লাঠি দিয়ে মারতে শুরু করেন । আমাদের কিছু বলা হয়নি । সকালে খবর পাই মায়ের দেহ জলে পড়ে রয়েছে ৷" তিনি আরও বলেন, "অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন ৷ যাতে ওরা আর কিছু না করতে পারে ৷" সেই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর সাজার দাবিও করেন তিনি ৷ বর্বেরোচিত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তদন্তে নেমে ঘটনার একটি ভিডিয়ো হাতে পেয়েছে পুলিশ ৷ সেই ভিডিয়ো দেখেই দোষীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷
খবর পেয়ে রাতেই পুলিশ দেহ উদ্ধারে আসে। পুলিশ জানিয়েছে, মৃত ২ মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর কারণ সম্পর্কেনিশ্চিত হতে পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই দুই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়েছিল গ্রামের মোড়ল সহ মাথারা। জানা যায়, সম্প্রতি ওই দুই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরও করা হয়েছিল।
গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলার পর এরপরই পুলিশ নিশ্চিত হয়, যে ওই দুই মহিলাকে পিটিয়ে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করেব তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক করতেব এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
We hate spam as much as you do