Tranding

11:44 AM - 04 Feb 2026

Home / National / কংগ্রেসের জয় রাজস্থানের পঞ্চায়েতে!সিপিআইএম ১৩, পাঁচ রাজ্যে ভোটের আগে নাস্তানাবুদ বিজেপি

কংগ্রেসের জয় রাজস্থানের পঞ্চায়েতে!সিপিআইএম ১৩, পাঁচ রাজ্যে ভোটের আগে নাস্তানাবুদ বিজেপি

এদিকে বিজেপির গড় গুজরাটের বলসার জেলার পঞ্চায়েত নির্বাচনে CPIML লিবারেশনের জয়জয়কার। জেলার ১১ টি গ্ৰাম পঞ্চায়েতের মধ্যে ৮ টি তে জয়ী CPIML লিবারেশন মনোনীত প্রার্থীরা। ১ টি তে জয়ী সিপিআই এবং ২ টি তে জয়ী বিজেপি।

কংগ্রেসের জয় রাজস্থানের পঞ্চায়েতে!সিপিআইএম ১৩,  পাঁচ রাজ্যে ভোটের আগে নাস্তানাবুদ বিজেপি

কংগ্রেসের জয় রাজস্থানের পঞ্চায়েতে!সিপিআইএম ১৩,  পাঁচ রাজ্যে ভোটের আগে নাস্তানাবুদ বিজেপি


রাজস্থানের পঞ্চায়েত ভোটে দাপট দেখাল কংগ্রেস। বড়সড় ধাক্কা খেল বিজেপি। রাজস্থানের চার জেলায় পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশ্য আসার পরই দেখা গেল বিজেপির থেকে দ্বিগুণ আসন জিতেছে কংগ্রেস ও তার সহয়োগী দল। কংগ্রেসের পাশাপাশি রাজস্থানে ভালো ফল করেছে সিপিআইএম ও বিএসপি। ভালো ফল করেছে নির্দলও।


এদিকে বিজেপির গড় গুজরাটের বলসার জেলার পঞ্চায়েত নির্বাচনে CPIML লিবারেশনের জয়জয়কার। জেলার ১১ টি গ্ৰাম পঞ্চায়েতের মধ্যে ৮ টি তে জয়ী CPIML লিবারেশন মনোনীত প্রার্থীরা। ১ টি তে জয়ী সিপিআই এবং ২ টি তে জয়ী বিজেপি। 

রাজস্থানের চার জেলায় ৫৬৮টি আসনে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। ৫৬৮টি আসনের মধ্যে কংগ্রেস একাই জিতেছে ২৭৮টি আসনে। সিপিআইএম, রাজস্থানে ১৩টি আসনে জয়ী হয়েছে আর বিএসপি জয়ী হয়েছে ১৪ আসনে।
গঙ্গানগরে পঞ্চায়েত সমিতিতে ৪টি ও জেলা পরিষদে ৩ টি আসনে জয়ী সিপিআইএম। রাইসিংনগর ও 


বিজেপি জিতেছে ১৬৫টি আসনে। আর নির্দলরা জিতে নিয়েছে ৯৭ আসন।। এই নির্দলরা অধিকাংশই কংগ্রেস সমর্থিত বলে দাবি। এই দাবি সংগত হলে পঞ্চায়েত কংগ্রেসের প্রাধান্য প্রশ্নাতীত থাকবে রাজস্থানে।


 এই রাজ্যে ৪০০-র বেশি আসনে জয়ী হয়েছে। বিজেপির দ্বিগুণেরও বেশি আসনে জয়ী হয়েছে তারা। এই ফল বিজেপির কাছে চরম ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।


পাঁচ রাজ্যে ভোটের আগে এই ফলকে ইতিবাচক বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। দেশে বিজেপির প্রতি মানুষ যে বীতশ্রদ্ধ, তা বিভিন্ন রাজ্যের স্থানীয় নির্বাচনগুলিও প্রমাণ করে দিচ্ছে। এ রাজ্যে কংগ্রেস দাবি করেছে, তারা ৩০টির মধ্যে ২০টিতে একার ক্ষমতায় পঞ্চায়েত বোর্ড গড়বে। আরও বেশ কয়েকটি পঞ্চায়েতে নির্দলকে নিয়ে তারা বোর্ড গড়বে বলে চূড়ান্ত হয়ে গিয়েছে।


বিজেপি অবশ্য এই হারকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁদের কথায়, পঞ্চায়েত-পুরসভা ভোটে শাসক দল বাড়তি সুবিধা পায়। তাই কংগ্রেস বিপুল জয় পেয়েছে। বিজেপি ভালোই লড়াই করেছে বলে মনে করছে নেতৃত্ব। রাজস্থানের ইতিহাসে আর কোনও বিরোধী দল পঞ্চায়েত নির্বাচনে এত ভালো ফল করতে পারেনি।


৫ রাজ্যে ভোটের আগে চিন্তা বাড়ছে বিজেপির -------
বিজেপি নেতারা মুখে এই কথা বললেও, রাজস্থানের নির্বাচনী ফলে তাঁরা উদ্বিগ্ন। কেন এমন ফল হল, তা খতিয়ে দেখছে নেতৃত্ব। পাঁচ রাজ্যের নির্বাচনের আগে একের পর এক রাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেলে যে প্রভাব পড়বে, তা বুঝতে পারছেন নেতারা। তাই অন্দরে চর্চা শুরু হয়ে গিয়েছে। এর আগে দেশজুড়ে ২৯ আসনের উপনির্বাচনেও ধাক্কা খেয়ে হয়েছে বিজেপিকে। কলকাতা পুরভোটেও ভরাডুবি হয়েছে বিজেপির। ফলে চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরে। রাজস্থানের পঞ্চায়েত ভোটের এই ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেস।

Your Opinion

We hate spam as much as you do