প্রশ্নকর্তাদের অভিযোগ ছিল, টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন মমতা, অথচ এখন মিথ্যাচার করছেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, তিনি মিথ্যে বলছেন না। আরজি কর নিয়ে প্রশ্নেও মমতা বলেন, সেটি এখন বিচারাধীন রয়েছে। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা। বরং অক্সফোর্ডের ভাষণ নাটকীয় মোড় নিল মমতা ১৯৯৩-এর ছবি বের করতেই।
অক্সফোর্ডে মাথায় ব্যান্ডেজ বাঁধা পুরানো ছবি কি নিয়েই ঘুরছেন মূখ্যমন্ত্রী ?
March 28, 2025
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই প্রবল বিরোধিতা ধেয়ে এল দর্শকাসন থেকে। যুক্তরাজ্যের এসএফআইয়ের প্রশ্নের মুখে পড়তে হল মমতাকে। মহা নাটকীয় পরিস্থিতিতে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে চোট পাওয়া ছবি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মনে করালেন, কীভাবে তাঁকে মারার চেষ্টা হয়েছিল। যেন বিরোধিতা হবে জেনেই প্রস্তুতি সারা হয়েছিল আগেভাগেই।
বৃহস্পতিবার বক্তব্যের শুরুতে মমতা বলেন, ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। এরপর কথায় কথায় রাজ্যে বিনিয়োগ নিয়ে যখন পরিসংখ্যান পেশ করতে থাকেন তিনি, ঠিক তখনই দর্শকাসন থেকে প্রশ্ন ধেয়ে আসে। একপক্ষ অবশ্য বোঝানোর চেষ্টা করে, এটা সাংবাদিক বৈঠক নয়, বক্তৃতা শেষ করতে দেওয়া হোক। কিন্তু প্রশ্নকর্তাদের নাছোড় মনোভাবে মুখ্যমন্ত্রীকে উত্তরও দিতে দেখা যায়।
প্রশ্নকর্তাদের অভিযোগ ছিল, টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন মমতা, অথচ এখন মিথ্যাচার করছেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, তিনি মিথ্যে বলছেন না। আরজি কর নিয়ে প্রশ্নেও মমতা বলেন, সেটি এখন বিচারাধীন রয়েছে। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা। বরং অক্সফোর্ডের ভাষণ নাটকীয় মোড় নিল মমতা ১৯৯৩-এর ছবি বের করতেই।
১৯৯৩ সালে রাজ্যে তৎকালীন বাম আমলে মহাকরণ অভিযানে গুরুতর চোট পাওয়া অবস্থায় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছবি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যেন আগে থেকেই সারা ছিল সবটা। এসএফআইয়ের প্রশ্ন, তারপর বাম আমলের তাঁর চোট পাওয়ার ছবি প্রকাশ। মমতার ভাষণে কেউ ঝামেলা পাকাতে পারে, এ আভাস কি তাহলে আগে থেকেই ছিল? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এরপরেও চলতে থাকে বাদানুবাদ। সমালোচকদের বাম-অতি বাম বলে নিশানাও করেন মমতা।
We hate spam as much as you do