রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন জায়গাতেই উচ্ছেদ অভিযান দেখা গিয়েছে আর তাকে কেন্দ্র করে সরব হয়েছেন বিরোধীরা। এই আবহে সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের ডাকে হকার উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার বিরাটি স্টেশনে এবং পরের দিন বারাকপুর নৈহাটি স্টেশনে মিছিল ও বিক্ষোভসভা হল।
পুনর্বাসন ছাড়া স্টেশনে হকার উচ্ছেদ চলবে না, CITUর প্রতিবাদ রাজ্যজুড়ে সমাবেশ মিছিল
20-May-2026,
কাঁচরাপাড়া থেকে বিধান নগর শিয়ালদা হাওড়া অন্যদিকে বিরাটি মধ্যমগ্রাম প্রায় প্রত্যেক জনবহুল স্টেশনে রেল দপ্তরের নোটিশ হকার উচ্ছেদ করবার এবং তা কার্যকর করবার জন্য রাজ্য সরকারের উদ্যোগ দেখা যাচ্ছে।
রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন জায়গাতেই উচ্ছেদ অভিযান দেখা গিয়েছে আর তাকে কেন্দ্র করে সরব হয়েছেন বিরোধীরা। এই আবহে সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের ডাকে হকার উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার বিরাটি স্টেশনে এবং পরের দিন বারাকপুর নৈহাটি স্টেশনে মিছিল ও বিক্ষোভসভা হল। ছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, দীপ্সিতা ধর প্রমুখ। ‘জীবিকার উপরে আক্রমণ বন্ধ করো’, ‘রেল হকারদের স্বীকৃতি দাও’, এমন নানা স্লোগান তুলেছেন আন্দোলনকারীরা। শিয়ালদহ উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অনাদি সাহু ও সিপিএম নেতা শতরূপ ঘোষ
রেল হকারদের উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, ক্ষুদ্র বিক্রেতাদের বাঁচানোর মতো নানা দাবিতে সরব হয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।
We hate spam as much as you do