Tranding

11:42 AM - 04 Feb 2026

Home / National / মধ্যবিত্তের রান্নাঘরে আগুন, মাস পয়লায়  আবার বাড়ল গ্যাসের দাম 

মধ্যবিত্তের রান্নাঘরে আগুন, মাস পয়লায়  আবার বাড়ল গ্যাসের দাম 

সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে এখন ৮৬১ টাকা। পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৬২৯ টাকা।

মধ্যবিত্তের রান্নাঘরে আগুন, মাস পয়লায়  আবার বাড়ল গ্যাসের দাম 

মধ্যবিত্তের রান্নাঘরে আগুন, মাস পয়লায়  আবার বাড়ল গ্যাসের দাম 
 

জুলাই  মাসের শুরুতেই আবারও বেড়ে গেল রান্নার গ্যাসের  দাম। সিলিণ্ডার পিছু দাম বাড়ল সাড়ে ২৫ টাকা। মধ্যবিত্তের হেঁসেলের আগুন যেন আরও বেড়ে গেল। একেই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। তারউপর প্রতি মাসেই প্রায় বেড়ে চলেছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম।
জুলাই মাসের শুরুতেই আইওসি ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি যে দাম প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে স্থান বিশেষে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫.৫০ টাকা
 এবং ৭৬ টাকা বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সুতরাং কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে এখন ৮৬১ টাকা। পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৬২৯ টাকা।
ফেব্রুয়ারি ও মার্চে রান্নার গ্যামের দাম ১০ টাকা কমলেও, তারপর মে মাসে দামের আর কোন পরিবর্তন হয়নি। তবে প্রতি মাসের পয়লা তারিখেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে। সেই হিসেবে জুলাই মাসের শুরুতেই নতুন দাম নির্ধারণ হল রান্নার গ্যাসের। আর হিসেব বলছে অগ্নিমূল্যের বাজারে যোগ হল আবার রান্নার গ্যাসও। মাস পড়তেই দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের।

 

Your Opinion

We hate spam as much as you do