ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফরাসিরা পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রাখে। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা দুটি গোল করে সহজ জয় তুলে নেয়।
বেলজিয়ামকে হারিয়ে ১৫ জুলাই সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
11 জুলাই 2026
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ৩০ মিনিটে ফাবিয়া রুইস গোল করে স্পেনকে এগিয়ে দেন। এরপর বেলজিয়াম প্রথমার্ধের ৫১ মিনিটে সমতা টানে। গোলটি করেন শার্লে ডে কেটলারে। এরপর ম্যাচের ৮১ মিনিটে স্পেনের হয়ে জয় সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় মেরিনো। পর্তুগালের বিপক্ষে জয়ের নায়ক তিনিই ছিলেন। ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরে গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নিয়েছিল। এরপর গত দুই আসরেই তারা বিদায় নিয়ে ছিল শেষ ষোলো থেকে।
এদিন পুরো ম্যাচেই বল পজেশন ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে স্পেন গোলের জন্য তাদের ১৭ শটের আটটি ছিল লক্ষ্যে, আর বেলজিয়াম পাঁচ শট নিয়ে কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই, ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে স্পেনের প্রতিপক্ষ হবে ফ্রান্স।
ভারতীয় সময় আগামী ১৫ জুলাই, রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। দুই দলই কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ফলে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে জমে উঠতে চলেছে আরেকটি ইউরোপীয় মহারণ।
ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফরাসিরা পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রাখে। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা দুটি গোল করে সহজ জয় তুলে নেয়।
স্পেন বনাম ফ্রান্স: মুখোমুখি পরিসংখ্যান
বিশ্ব ফুটবলে স্পেন ও ফ্রান্সের ( France vs Spain) দ্বৈরথ দীর্ঘদিনের। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ৩৭ বার মুখোমুখি হয়েছে।
We hate spam as much as you do