শুক্রবার আন্দোলনের ২১তম দিনে যন্তর মন্তরে গিয়ে অনশনরত ওয়াংচুকের সঙ্গে দেখা করেন এসএফআইয়ের সর্বভারতীয় নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন সৃজন ভট্টাচার্য, আদর্শ এম সাজি এবং ঐশী ঘোষ। সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। এর আগে ৯ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার দাবিতে কলকাতার কলেজ স্ট্রিট-সহ দেশের অন্তত ১০০টি জায়গায় দিনভর প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছিল এসএফআই।
কেলেঙ্কারি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবীতে সোনমের অনশনের ১৩ দিন, SFI এসে সংহতি জানালো
11 July 2026
নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষাব্যবস্থার সংস্কার এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ধর্না মঞ্চে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুব ও সাধারণ মানুষ যোগ দিচ্ছেন। আন্দোলনের সমর্থনে গত ১৩ দিন ধরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।
শুক্রবার আন্দোলনের ২১তম দিনে যন্তর মন্তরে গিয়ে অনশনরত ওয়াংচুকের সঙ্গে দেখা করেন এসএফআইয়ের সর্বভারতীয় নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন সৃজন ভট্টাচার্য, আদর্শ এম সাজি এবং ঐশী ঘোষ। সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। এর আগে ৯ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার দাবিতে কলকাতার কলেজ স্ট্রিট-সহ দেশের অন্তত ১০০টি জায়গায় দিনভর প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছিল এসএফআই।
নেতৃত্বের মতে, এই আন্দোলন বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ। শিক্ষাক্ষেত্রে জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতেই আন্দোলন বিস্তার লাভ করছে।
অনশনের ১৩তম দিনে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে এদিন সকালে ওয়াংচুক জানিয়েছিলেন, প্রথম কয়েকদিনের তুলনায় এখন তাঁর শরীর অনশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। ওজন কমেছে, শরীরের চর্বির পাশাপাশি পেশিও ক্ষয় হয়েছে। ক্লান্তি থাকলেও তিনি মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তাঁর দাবি, স্বেচ্ছায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ায় তাঁকে সেখান থেকে সরানোর কোনও যৌক্তিকতা নেই। এমন চেষ্টা হলে তা সংবিধানপ্রদত্ত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের লঙ্ঘন হবে।
শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে জবাবদিহির দাবির পাশাপাশি লাদাখ-সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলিরও দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন ওয়াংচুক। তাঁর মতে, সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়।
সিজেপির দাবি, পরীক্ষায় অনিয়মের জেরে মানসিক চাপে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও নিশ্চিত করতে হবে। এছাড়াও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। সেই পরিস্থিতিতে ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছে। দেশজুড়ে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষকে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠন।
We hate spam as much as you do