ব্যর্থতার দিনেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্তিনেজ়। খেলা শেষে মার্তিনেজ় বলেন, “আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। দলের দায়িত্ব নিয়েছিলাম। পারিনি। তাই থাকার কোনও মানে হয় না। পর্তুগাল ফুটবল সংস্থা এ বার নতুন কোচ নিয়োগ করবে। আমার চুক্তি আজকেই শেষ। পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল।” হারের দায় নিজের ঘাড়ে নিয়েছেন মার্তিনেজ়। তাঁর দাবি, প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। কিন্তু মাঠে সেটা দেখা যায়নি। মার্তিনেজ় বলেন, “আমরা পুরো তৈরি হয়েই নেমেছিলাম। স্পেনের মতো দলকে ৯০ মিনিট আটকে রেখেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ। মুহূর্তের ভুলে সব শেষ। আমারই হয়তো কিছু ভুল ছিল। তাই জিততে পারলাম না। দলের সকলে খুব ভাল খেলেছে। ওদের জন্য গর্বিত।”
দেশের হার রোনাল্ডোর বিদায়ের সাথে পর্তুগাল কোচ রোবার্তোর বিদায়
07-Jul-2026,
গত ম্যাচে গোল করে জিতিয়েছিলেন গনসালো র্যামোস। পর্তুগালকে তুলেছিলেন শেষ ষোলোয়। অথচ স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর আইবেরিয়ান ডার্বিতে এক মিনিটও খেলার সুযোগ পেলেন না পর্তুগালের তরুণ স্ট্রাইকার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই মাঠে রাখলেন রবের্তো মার্তিনেজ়। শেষমেশ স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হেরে ছিটকে গেল পর্তুগাল।
ব্যর্থতার দিনেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্তিনেজ়। খেলা শেষে মার্তিনেজ় বলেন, “আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। দলের দায়িত্ব নিয়েছিলাম। পারিনি। তাই থাকার কোনও মানে হয় না। পর্তুগাল ফুটবল সংস্থা এ বার নতুন কোচ নিয়োগ করবে। আমার চুক্তি আজকেই শেষ। পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল।”
হারের দায় নিজের ঘাড়ে নিয়েছেন মার্তিনেজ়। তাঁর দাবি, প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। কিন্তু মাঠে সেটা দেখা যায়নি। মার্তিনেজ় বলেন, “আমরা পুরো তৈরি হয়েই নেমেছিলাম। স্পেনের মতো দলকে ৯০ মিনিট আটকে রেখেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ। মুহূর্তের ভুলে সব শেষ। আমারই হয়তো কিছু ভুল ছিল। তাই জিততে পারলাম না। দলের সকলে খুব ভাল খেলেছে। ওদের জন্য গর্বিত।”
বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে রোনাল্ডোরও। এই ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। ফলে ফুটবলের বিশ্বযুদ্ধে আর দেখা যাবে না তাঁকে। তবে পর্তুগালের হয়ে এখনও খেলতে পারেন তিনি। অবসরের কথা ভাবেননি। রোনাল্ডোর প্রশংসা শোনা গিয়েছে মার্তিনেজ়ের মুখে। তিনি বলেন, “রোনাল্ডো দুর্দান্ত ফুটবলার। দুর্দান্ত অধিনায়ক। ও কিংবদন্তি। ওর মতো ফুটবলারের সঙ্গে সাজঘর ভাগ করতে পেরে আমি গর্বিত। এত বছর ধরে একটা দেশকে টেনেছে। ট্রফি জিতিয়েছে। ও বিশ্বের সর্বকালের সেরাদের এক জন।”
We hate spam as much as you do