Tranding

11:52 PM - 11 Jul 2026

Home / Politics / স্বাগতম! শমিকবাবুর হাত ধরেই ৩ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিলেন

স্বাগতম! শমিকবাবুর হাত ধরেই ৩ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিলেন

তৃণমূল ছেড়ে আসা তিন সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে সাংবাদিকদের অবহিত করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জল্পনা রয়েছে, তাহলে কি রাজ্যসভায় বিজেপির তরফে এই তিন নেতা নেত্রী টিকিটও পাবেন? তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে। ভোট রয়েছে ২৪ জুলাই। তার আগে, এই সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক, সুখেন্দু শেখরদের বিজেপিতে যোগদান নিয়ে বেশ কিছুটা চর্চা রয়েছে।

স্বাগতম! শমিকবাবুর হাত ধরেই ৩ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিলেন

স্বাগতম! শমিকবাবুর হাত ধরেই ৩ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিলেন

10 জুলাই 2026

শমিক বাবু বলেছিলেন তৃণমূলের কাউকে বিজেপিতে ঢুকতে দেবো না।  কিন্তু সময় বদলাচ্ছে। বিভিন্ন এলাকায় ছোট ছোট পাড়ায় বহু তৃণমূল কর্মী এবং এলাকার ছোট নেতা,  তাদের বিজেপিকরন হয়ে যাচ্ছে। বিজেপিও তাদের গ্রহণ করছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রত্যক্ষ ঘটনাটা ঘটলো। গতকাল তৃণমূলের  তিনজন গুরুত্বপূর্ণ সাংসদ শমিক ভট্টাচার্যের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন এবং পরের দিনই রাজ্যসভার টিকিট পেয়ে গেলেন।
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সরগরম পরিস্থিতির মাঝে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দলের তিন সাংসদ। বর্ষীয়ান সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব সহ সেই তিন সাংসদ তৃণমূলের অন্দরে 'বিদ্রোহী' হয়ে দলও ছেড়েছিলেন। এই তিন সাংসদই বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে। ঘাসফুল ছেড়ে প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় যোগ দিয়েছেন পদ্মশিবিরে। এদিকে, কিছুদিন আগে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এদিন নবান্নে পৌঁছতে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। নবান্নে পৌঁছলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও।


তৃণমূল ছেড়ে আসা তিন সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে সাংবাদিকদের অবহিত করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জল্পনা রয়েছে, তাহলে কি রাজ্যসভায় বিজেপির তরফে এই তিন নেতা নেত্রী টিকিটও পাবেন? তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে। ভোট রয়েছে ২৪ জুলাই। তার আগে, এই সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক, সুখেন্দু শেখরদের বিজেপিতে যোগদান নিয়ে বেশ কিছুটা চর্চা রয়েছে। রাজ্যসভার উপনির্বাচনে ওই তিন খালি আসনের ভোটের লড়াইতে বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে রয়েছে জল্পনা। প্রসঙ্গত, কলকাতায় বিজেপি সদর দফতরে গিয়ে এদিন বিজেপিতে যোগদান করে তৃণমূলের প্রাক্তন এই ৩ সাংসদ। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শমীক ভট্টাচার্য।

Your Opinion

We hate spam as much as you do